ইরাকে নিহত মনোহারের পরিবারকে ১ মাসের বাজার করে দিলেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ
প্রবাসী ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে মানবিক কাজে সব সময় এগিয়ে সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর। গত ২৪ শে মে ইরাকের কূর্দিস্থানে সড়কদুর্ঘটনায় নিহত হয় ঘুঘুমারী এলাকার খলিলের ছেলে মনোহার আলী (৩৬) ও কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দীন মাষ্টারের ছেলে বজলু রহমান (৩৫)। গত ৫ জুন/২০২৬ ইং তারিখে ইরাকে নিহত মনোহার আলী'র পরিবারের খোঁজ খবর নেন সংগঠনের সভাপতি সহ নেতৃবৃন্দ। দুইদিন পর শনিবার বিকালে নিহতের পরিবারের কাছে নাজির শাইল চাউল ৫০ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, আলু ১০ কেজি,পিয়াজ ১০ কেজি, রসুন ২ কেজি, মসুর ডাল ২ কেজি, চিনি ২ কেজি, চিড়া,গোড়া সাবান,মুরগী, মাছ, নারিকেল তেল, সাবান,ডিমসহ১ মাসের নিত্যপণ্যের বাজার তুলে দেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর। এরপর কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দীন মাষ্টারের ছেলে বজলু রহমান (৩৫) এর পরিবারের খোঁজ খবর নেন সংগঠনের সদস্যরা। এ সময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য শাহজাহান সিরাজ ও সামিউল ইসলাম ,কার্যনির্বাহী কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক এস কে় কাউসার আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শিপন মিয়া, সহকারী কোষাধ্যক্ষ আতিকুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম ডি মামুন ও কার্যকরী সদস্য আব্দুল করিম মোহনসহ নিহতের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।নিহত মনোহার আলীর পরিবারকে বিদেশ থেকে মরদেহ দেশে আনার ব্যাপারে ও আর্থিকভাবে সহযোগীতার আশ্বাস দেন এবং কোয়ালিকান্দি এলাকার বজলুর পরিবারকেও মরদেহ দেশে আনার ব্যাপারে সহযোগিতা করার আশ্বাস দেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর এর সদস্যবৃন্দরা।
ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত নয় পুলিশ / সকালে আমগাছে মিলল বৃদ্ধের নিথর দেহ
জামালপুরের ইসলামপুর উপজেলায় একটি আমগাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পাথর্শী ইউনিয়নের লাউদত্ত গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হযরত আলী (৬০)।স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে গ্রামের কয়েকজন বাসিন্দা বাড়ির পাশের একটি আমগাছে ওই বৃদ্ধকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার গলায় রশি বাঁধা ছিল বলে জানা গেছে। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করেন।খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনার ফল—সেটি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অনেকেই জানিয়েছেন, হযরত আলী দীর্ঘদিন ধরে ওই গ্রামে বসবাস করছিলেন। তবে কী কারণে তার এমন পরিণতি হলো, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
আচরণবিধিতে বড় পরিবর্তনের ইঙ্গিত; অংশীজনদের সঙ্গে সংলাপে যাচ্ছে না নির্বাচন কমিশন / আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, ভোট শুরু অক্টোবরে
স্থানীয় সরকার নির্বাচনের নতুন ধাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী আগস্টে ঘোষণা করা হতে পারে এবং ভোটগ্রহণ শুরু হতে পারে অক্টোবর মাস থেকে।নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বিভিন্ন আচরণবিধি ও বিধিমালায় সংশোধন আনার কাজ চলছে। ইতোমধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট কমিটির একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আইনগত কাঠামো অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন সম্পন্ন করা প্রয়োজন। এ কারণে স্থানীয় সরকারের নির্বাচনী কার্যক্রম ইউপি নির্বাচন দিয়েই শুরু হওয়ার সম্ভাবনা বেশি।কমিশনের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনী আচরণবিধিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হতে পারে। এর মধ্যে প্রার্থীদের জামানতের পরিমাণ বৃদ্ধি, অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার সুযোগ বাতিল, স্বতন্ত্র প্রার্থীদের জন্য এক শতাংশ সমর্থকের স্বাক্ষরের শর্ত প্রত্যাহার, পোস্টারবিহীন প্রচারণা এবং ইভিএম ব্যবহার না করার বিষয়গুলো রয়েছে। একই সঙ্গে ডাকযোগে ভোট প্রদানের ব্যবস্থাও থাকছে না।নতুন বিধিমালায় প্রার্থীদের জন্য আলাদা অঙ্গীকারনামার পরিবর্তে হলফনামার সঙ্গে একটি ঘোষণাপত্র যুক্ত করার প্রস্তাব রয়েছে। সেখানে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অঙ্গীকার অন্তর্ভুক্ত থাকবে।স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রার্থীতা সীমাবদ্ধ করা হবে না বলেও জানিয়েছে কমিশন। আইনগত যোগ্যতা পূরণ করলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন।এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের আগে রাজনৈতিক দল, গণমাধ্যম বা অন্যান্য অংশীজনদের সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের পরিকল্পনা নেই। পরিবর্তিত আইন ও বিধিমালার খসড়া কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যাতে সংশ্লিষ্ট সবাই মতামত জানাতে পারেন। নির্বাচন সংশ্লিষ্ট মহলের ধারণা, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কমিশনের এই প্রস্তুতি স্থানীয় সরকার ব্যবস্থায় নতুন রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনার জন্ম দিতে পারে।
ঈদের শুভেচ্ছায় বালিজুড়িবাসীর পাশে রাকিবুল ইসলাম বকুল, চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ এই নেতা
নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা / স্বর্ণে স্বস্তি, ভরিতে কমল ২,১৫৮ টাকা
তিন দিনের সফরে বিনিয়োগ, রপ্তানি ও নীতিগত সমন্বয়ে জোর / বাণিজ্য আলোচনায় ঢাকায় মার্কিন প্রতিনিধি দল
রাশিয়ার অর্থায়ন ও প্রযুক্তি সহায়তায় এগোচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র; নিরাপত্তা, জ্বালানি ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন ব্যয় নিয়ে চলছে নতুন হিসাব-নিকাশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ব্যয়, নিরাপত্তা ও প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশের জ্বালানি ভবিষ্যৎ
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?
ঈদের শুভেচ্ছায় বালিজুড়িবাসীর পাশে রাকিবুল ইসলাম বকুল, চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ এই নেতা
ঈদের পর অভিযোগ দাখিলের প্রস্তুতি, তদন্তে উঠে আসছে নতুন নতুন তথ্য / এক-এগারো’ নিয়ে ট্রাইব্যুনালে মামলা, আলোচনায় দুই সম্পাদক
শেখ হাসিনাকে ফেরানোর চিঠির জবাব আশা করেননি সাবেক পররাষ্ট্র উপদেষ্টা / আওয়ামী লীগ ফিরবে রাজনীতিতে, আগামী নির্বাচনেও অংশ নিতে পারে: তৌহিদ হোসেন
চেয়ারম্যান হিসেবে দেখতে চায় গুনারীতলা ইউনিয়নের সাধারণ মানুষ / জনপ্রিয়তার কেন্দ্রবিন্দুতে ফাহাদ হোসেন
এক মাসে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন, আগের বছরের তুলনায় বেড়েছে ১৫ শতাংশের বেশি / প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ড, মে মাসে দেশে এলো সাড়ে ৩ বিলিয়ন ডলারের বেশি
ঈদের শুভেচ্ছায় বালিজুড়িবাসীর পাশে রাকিবুল ইসলাম বকুল, চেয়ারম্যান পদে জনপ্রিয়তার শীর্ষে তরুণ এই নেতা
নতুন দামে ২২ ক্যারেট স্বর্ণ ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা / স্বর্ণে স্বস্তি, ভরিতে কমল ২,১৫৮ টাকা
তিন দিনের সফরে বিনিয়োগ, রপ্তানি ও নীতিগত সমন্বয়ে জোর / বাণিজ্য আলোচনায় ঢাকায় মার্কিন প্রতিনিধি দল